| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাছির উদ্দীনের সমর্থকদের উপর হামলার অভিযোগ, আহত ৫

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ০৯:৪০:৩২:পূর্বাহ্ন  |  ১৬৮৯৯৯১ বার পঠিত
নাছির উদ্দীনের সমর্থকদের উপর হামলার অভিযোগ, আহত ৫
ছবির ক্যাপশন: নোয়াখালীর সুবর্ণচরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সমর্থকদের উপর লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সমর্থকদের উপর লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে নাছির উদ্দীনের অন্তত পাঁচজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা নোয়াখালীর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ 

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবী বাজারে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আহতরা সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রদল নেতা নাছির উদ্দীনের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পথসভায় অংশ নিয়েছিলেন। এই কর্মসূচিতে অংশ নেওয়ার ‘অপরাধে’ সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সদস্য জামাল উদ্দিন গাজী ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমনের অনুসারী মোঃ ইসমাইল মেম্বার ও তার ভাই খলিল অনুসারিরা তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আহতদের মধ্যে রয়েছেন – ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন ও সদস্য শাহাদাত হোসেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রিয়াজ উদ্দিন বলেন,

“তিন দিন আগে নাছির উদ্দিন ভাইয়ের একটি প্রোগ্রামে অংশ নিই। ফেরার পথে নবী মেম্বারের ছেলেরা আমাদের জিজ্ঞাসা করে ‘তোরা কার প্রোগ্রামে গেছোস?’ আমরা বলি, নাছির ভাইয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। তখন কিছু না বললেও আজ হঠাৎ ২০-৩০ জন দোকানে ঢুকে আমাদের উপর হামলা চালায়। দোকানও ভাঙচুর করে, মালামাল লুটে নেয়।”

প্রত্যক্ষদর্শী ও নবী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, "প্রথমে চারজন লোক গতকাল শাহজাহানের দোকানে আসে৷ তাদের মধ্যে একজন শাহজাহানকে মারধর করে৷ পরে শাহজাহান সেটি বাজার কমিটিকে জানায়৷ বাজার কমিটি শনিবার সকালে বিষয়টি মিমাংসা করার জন্য সময় নির্ধারণ করে৷ এরমধ্যে ২০-২৫জনের মতো নেতাকর্মী এসে শাহজাহান, রিয়াজ,আকবর এবং শাহাদের উপর রড় লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়৷ শাহজাহান নাছির উদ্দীন নাছিরের সমর্থক৷ 

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাঈল মেম্বার বলেন, "ব্যক্তিগত একটি বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তখন আমি গ্রাম্যসালিসে ছিলাম৷ আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই৷ সাবেক সংসদ সদস্য শাহজাহান সাহেবও আমারে নেতা আবার নাছির উদ্দীন নাছিরও আমাদেরই নেতা৷" 

উল্লেখ্য, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান উভয়েই মনোনয়নপ্রত্যাশী। এই দুই নেতার অনুসারীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪