| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ থামিয়ে শান্তির পথে আসার আহ্বান জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১০:৪৯:৪১:পূর্বাহ্ন  |  ৩১০৬৩৩ বার পঠিত
যুদ্ধ থামিয়ে শান্তির পথে আসার আহ্বান জামায়াত আমিরের

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে পুরো অঞ্চল ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। এতে ইতোমধ্যেই বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটের কারণে জনজীবনে ভোগান্তি বেড়েছে এবং সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।

পোস্টে তিনি সতর্ক করে বলেন, এই সংকট কেবল পরিবহন বা বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ থাকবে না—এটি শিল্প, কৃষি ও উৎপাদন খাতেও বড় ধরনের প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে ইন্টারনেট ব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

তিনি বলেন, ঈদ ও রোজার ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা পুরোপুরি চালু হলে সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে উদ্দেশ করে তিনি আহ্বান জানান যুদ্ধ অবিলম্বে বন্ধ করে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। তিনি বলেন, এই যুদ্ধের আগুন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কষ্ট ও দুর্ভোগ বাড়াচ্ছে, তাই মানবতার স্বার্থে সংঘাত পরিহার করা জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪