| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ১০:০৫:৪৬:পূর্বাহ্ন  |  ১৬৯০০১৫ বার পঠিত
বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ
ছবির ক্যাপশন: বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি : 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) সকালে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পর আটক করা হয়। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বলে জানায় বিজিবি।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ ইনের ঘটনায় ৩৬২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশ ইন করা হয়।

আটককৃতরা হলেন– মারিয়া খাতুন (৫০), মো. রফিক (১২), মো. হোসেন (১০), নুর খাতুন (৩০), মো. হারেশ (৭), নুর হাবিবা (৬), মো. আয়াশ (৪), সায়েরা খাতুন (৬০), মো. তারুক (১৮), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য যাচাই-বাছাই করে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। আপাতদৃষ্টিতে আমাদের মনে হয়েছে, তারা সবাই রোহিঙ্গা।’ 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪