| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুস্থতার পথে মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২২:৪৫:১৭:অপরাহ্ন  |  ২৯৭৯০৩ বার পঠিত
সুস্থতার পথে মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস কিছুটা সুস্থতার দিকে আছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের সদস্যদের আশা— চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। 

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

বর্ষীয়ান এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪