| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন জনগণ মেনে নিবে না: রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ১৩:৪৬:৩৬:অপরাহ্ন  |  ১৭০১০০৯ বার পঠিত
সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন জনগণ মেনে নিবে না: রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: সংষ্কার ছাড়া যেন তেন নির্বাচন জনগণ মেনে নিবে না: রফিকুল ইসলাম খান

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রহর গুনছে। তবে, যার জন্য হাজারো ছাত্র-জনতা জীবন দিলো সেই কাংখিত সংষ্কার এবং গণহত্যার বিচার না করে যেন তেন নির্বাচনের মাধ্যমে কোন দলকে ক্ষমতায় বসানো হলে জনগণ সেটা মেনে নেবে না।

শনিবার (১৪ জুন) দুপুরে বগুড়া শহরের শাহওয়ালি উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষা শিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে অবশ্যই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জনগণ যেন বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আসন্ন নির্বাচনে ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যেই সারাদেশে আসন ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। সংগঠনের সকল নেতাকর্মিকে মনোনীত প্রার্থীর পক্ষে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

রফিকুল ইসলাম খান আরও বলেন, এই মুহুর্তে বিএনপি এবং জামায়াত দেশের প্রধান দুটি রাজনৈতিক দল। দেশের মানুষ দুই দলের যেকোন একটা দলকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। জামায়াতে ইসলামী জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশর জন্য কাজ করতে চায়। এ লক্ষ্যে আমাদের নেতাকর্মিরা সারাদেশে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

নেতাকর্মিদের উদ্দেশে তিনি বলেন, একমাত্র জামায়াতে ইসলামী সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করছে। সৎ এবং দূর্নীতিমুক্ত হওয়ার পাশাপাশি আমাদেরকে জনগণের ভালোবাসা অর্জনের জন্য প্রয়োজনীয় গুনাবলী অর্জন করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য ভোটের মাঠে প্রানপণ লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, পছন্দ হোক বা না হোক প্রতিটি নেতাকর্মিকে তাকেই বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, টীম সদস্য অধ্যাপক আব্দুর রহীম, পাবনা জেলা আমির অধ্যাপক তালেবুর রহমান, জয়পুরহাট জেলা আমির ডা. ফজলুর রহমান সাইদ, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম।

শিক্ষাশিবিরে বগুড়া শহর, বগুড়া জেলা, জয়পুরহাট জেলা, সিরাগঞ্জ জেলা এবং পাবনা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহন করেন।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪