| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ডাকাতিয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ১৫:১৬:৩৭:অপরাহ্ন  |  ১৬৮৯৮৭৪ বার পঠিত
চাঁদপুরে ডাকাতিয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: চাঁদপুরে ডাকাতিয়া থেকে শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া মো. শাওন হোসেন নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। শাওন শহরের গুনরাজদী এলাকার মো. আলমগীরের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশু বাড়ি থেকে না বলে নিজেই শহরের বিআইডাব্লিউটিএ মোড় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে ৯৯৯ কল দেয় স্বজনরা। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন।

চাঁদপুর নৌ ফায়ার ইউনিটের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বেলা পৌনে ১টায় ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হই। ঘটনাস্থল নিকটে হওয়ায় কয়েক মিনিট পর থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়। এক ঘন্টার মধ্যেই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তীতে ওই শিশুর পিতার কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪