| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করেছেন ছাত্রশক্তির নেতা আবু বাকের, পাত্রী কে?

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১২:১৪:১৭:অপরাহ্ন  |  ২৪০৫৭৫ বার পঠিত
বিয়ে করেছেন ছাত্রশক্তির নেতা আবু বাকের, পাত্রী কে?

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বিয়ে করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

কনে রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তিনি সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন।

আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

তিনি শিক্ষাজীবনের শুরুতে বিসিআইসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ফজলুল হক মুসলিম হলে ওঠেন। ছাত্ররাজনীতিতে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪