| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাইপেকে আবারও হারিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ১৫:০৩:৫১:অপরাহ্ন  |  ৭৪১০৭ বার পঠিত
তাইপেকে আবারও হারিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। শুক্রবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে হংকংকে হারিয়ে ন্যূনতম ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে। তবে শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল দলটি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। তিন মিনিট পরেই সমতায় ফেরে চাইনিজ তাইপে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এ সময় পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ দল।

বিরতির পরপরই আবারও সমতায় ফেরে তাইপে। তবে চার মিনিটের মধ্যেই মেহরাব হোসেন সামিনের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর ম্যাচে চাপ বাড়ায় তাইপে, একের পর এক আক্রমণ ও পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি তারা।

ম্যাচের শেষ মুহূর্তে টানা তিনটি পেনাল্টি কর্নার পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

তবে টুর্নামেন্টে অতীত পারফরম্যান্সের তুলনায় এবার ফাইনালে না উঠতে পারায় কিছুটা হতাশাও রয়েছে সমর্থকদের মধ্যে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪