| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই: বার্সা কোচ হান্সি ফ্লিক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৪:৫০:৪৯:অপরাহ্ন  |  ৫৭০৯২ বার পঠিত
অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই: বার্সা কোচ হান্সি ফ্লিক

 স্পোর্টস ডেস্ক: অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেল বার্সেলোনা শিবিরে। কোচ হান্সি ফ্লিক বলেছেন, ম্যাচ জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই শুধু নিজেদের সেরা পারফরম্যান্সই যথেষ্ট।

গতকাল লা লিগার ৩১তম ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল-কে ৪-১ গোলে হারানোর পর এবার বার্সেলোনার পুরো মনোযোগ অ্যাতলেটিকো মাদ্রিদ-এর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে।

প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সা। দ্বিতীয় লেগ হবে অ্যাতলেটিকোর মাঠে। তবে ন্যু ক্যাম্পে ম্যাচের বড় অংশে ভালো খেলেও হারের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ ফ্লিক।

তিনি বলেন, আমাদের কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আমাদের ভালো ফুটবল খেলতে হবে, এবং আমরা সেটা পারব। যে কোনো কিছু সম্ভব।

ফ্লিক আরও বলেন, অ্যাতলেটিকো শক্তিশালী দল হলেও বার্সেলোনাও সমান সক্ষমতা রাখে এবং ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে। লা লিগায় সাম্প্রতিক জয়ের পর শীর্ষে থাকা বার্সা এখন ৯ পয়েন্ট এগিয়ে। হাতে রয়েছে আরও সাত ম্যাচ, যেখানে ১২ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে।

তবে শিরোপার হিসাব সামনে থাকলেও এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কোচ। তিনি বলেন, এখনো কিছু শেষ হয়নি। এই মানসিকতা নিয়ে এগোনো যাবে না। শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেরাটা দিতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগকে সামনে রেখে ফ্লিক আশা করছেন, তার দল নিজেদের প্রমাণ করতে পারবে এবং কঠিন চ্যালেঞ্জ উতরে যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪