| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুটো ‘বড় দেশ’ ভেটো দেওয়ায় চাকরি হচ্ছে না বুলবুলের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৬:৫৩:০৩:অপরাহ্ন  |  ৫১৬৫৬ বার পঠিত
দুটো ‘বড় দেশ’ ভেটো দেওয়ায় চাকরি হচ্ছে না বুলবুলের

স্পোর্টস ডেস্ক: এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত বছরের মে মাসে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে দেশের ক্রিকেট প্রশাসনে হঠাৎ করেই আসে বড় ধরনের পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির নেতৃত্বে আনা হয় তামিম ইকবালকে।

এই সিদ্ধান্তের ফলে কার্যত দায়িত্ব হারান আমিনুল ইসলাম বুলবুল। মাত্র ১০ মাসের ব্যবধানে তার বিসিবি সভাপতির দুই দফার অধ্যায়ের ইতি ঘটে। 

রবিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলে একটি গুরুত্বপূর্ণ চাকরির প্রস্তাব তার কাছে এসেছিল। কিন্তু তার ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী দুটি দেশের আপত্তি বা ভেটোর কারণে সেই সুযোগটি আর বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪