| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনোকিছুই এখন আর আমাকে অবাক করে না: সিমন্স

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৪:৫৪:১৫:অপরাহ্ন  |  ৪০৮২১ বার পঠিত
কোনোকিছুই এখন আর আমাকে অবাক করে না: সিমন্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গত দুই বছরের অস্থিরতা যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তিনবার সভাপতি বদল, রাজনৈতিক পটপরিবর্তন আর অপমানজনক বিদায় সব মিলিয়ে দেশের ক্রিকেট টালমাটাল। নীরব দর্শক হয়েই এসব কাণ্ড দেখেছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড সিরিজের আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এসে এসব নাটকীয়তা নিয়ে তার কণ্ঠে ঝরল এক দার্শনিক নির্লিপ্ততা।

মায়ের গয়না বিক্রি থেকে আইপিএলে ৪ উইকেট: বিহারের সাকিবের জয়যাত্রামায়ের গয়না বিক্রি থেকে আইপিএলে ৪ উইকেট: বিহারের সাকিবের জয়যাত্রা

দুই বছরে তিনবার সভাপতি পরিবর্তনের মতো নজিরবিহীন ঘটনাকে তিনি কীভাবে দেখছেন? প্রশ্নটা শেষ হওয়ার আগেই এক চিলতে হাসি ফুটে উঠল সাবেক এই ক্যারিবিয়ান তারকার মুখে। সংক্ষিপ্ত জবাবে বললেন, জীবনে কোনো কিছু এখন আর আমাকে অবাক করে না।

২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্বের অবসান ঘটে। এরপর ফারুক আহমেদ দায়িত্ব নিলেও থিতু হতে পারেননি। অন্তর্বর্তী সরকার তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দিলেও সেই অধ্যায়ও ছিল বিতর্কে ঘেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বুলবুলের বিদায়টাও হয় অসম্মানজনক।

সমর্থকের বিদ্রূপে মেজাজ হারালেন নেইমার, মাতলেন তুমুল ঝগড়ায়!সমর্থকের বিদ্রূপে মেজাজ হারালেন নেইমার, মাতলেন তুমুল ঝগড়ায়!

গত ১২ ফেব্রুয়ারি দেশে রাজনৈতিক পালাবদলের পর তদন্তে বুলবুলের অনিয়ম ফাঁস হলে বুলবুলকে সরিয়ে গঠন করা হয় অ্যাডহক কমিটি। আর সেই কমিটির প্রধান হিসেবে বিসিবির মসনদে বসেন তামিম ইকবাল।

 খেলোয়াড়ী জীবনকে আনুষ্ঠানিকভাবে বিদায় না জানিয়ে বা এত কম বয়সে বোর্ডের সর্বোচ্চ পদে তামিমের বসা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সিমন্স এই বিতর্কে জড়াতে চাননি। তিনি শুধু বললেন, ‘আমরা বরং ক্রিকেটেই থাকি।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪