| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জবাবদিহিতায় আনতে চায় ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ২১:২৯:৩৬:অপরাহ্ন  |  ৮১৭৮ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জবাবদিহিতায় আনতে চায় ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের নেতৃত্বকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে তারা চাইছে বলে জানিয়েছে দেশটি। তারা বলেছে, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক ‘আইনের লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘বিষয়টি ইরানের বাইরে বিস্তৃত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও সম্পৃক্ত।’

তিনি বলেন, ‘এটা আমাদের করতেই হবে। আমার মনে হয়, কেবল ইরান নয়—পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ও জবাবদিহি দাবি করছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরাইল যা করেছে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ। এটা যুদ্ধাপরাধ; মানবতার বিরুদ্ধে অপরাধ।’

ইসমাইল বাঘাই আরও বলেন, ‘এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনগুলোয় বর্ণিত নীতিগুলোর লঙ্ঘন।’ তিনি উল্লেখ করেন, ‘সব রাষ্ট্রের আন্তর্জাতিক মানবিক আইন মানা ও তা নিশ্চিত করা বাধ্যতামূলক।’

তিনি বলেন, ‘যেহেতু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের করা নৃশংসতা এসব নীতির পরিপন্থী, তাই আমি মনে করি—জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো।’

বাকায়ি আরও বলেন, ‘ইরান দেশিয় সব ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধগুলোর জন্য তাদের জবাবদিহি নিশ্চিত করতে বিষয়টি এগিয়ে নেবে।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথ যুক্তরাষ্ট্র-ইসরাইল বিমান হামলায় ৩ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সূত্রটি; এর মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি রয়েছেন। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে পাকিস্তান। চলতি সপ্তাহান্তে পাকিস্তানে হওয়া বিরল সরাসরি আলোচনা হলেও তা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪