| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঞ্জুর মৃদু শাস্তিতে জাহানারার ফেসবুক বার্তায় ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৩:২৫:২১:পূর্বাহ্ন  |  ৫৭৩ বার পঠিত
মঞ্জুর মৃদু শাস্তিতে জাহানারার ফেসবুক বার্তায় ক্ষোভ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান। ওই সাক্ষাৎকারে তিনি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন।

বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। ২০২৫ সালে গঠিত কমিটির প্রতিবেদন ২০২৬ সালে বিসিবির কাছে জমা পড়ে। কমিটিতে বিসিবির তৎকালীন পরিচালক ও নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলাসহ আইনজীবী এবং নারী অধিকারকর্মীরা ছিলেন।

তদন্ত প্রতিবেদনে জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় বিসিবি। এর পরিপ্রেক্ষিতে শাস্তি হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে বিসিবির যেকোনো কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে এই শাস্তিকে অনেকেই অপর্যাপ্ত বলে মনে করছেন। ক্রীড়াঙ্গনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে, যদিও বিসিবির পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বিসিবির বোর্ডেও পরিবর্তন এসেছে। আগের বোর্ড ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করেছে। পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪