| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাল-সবুজের জার্সিতে নেইমার, ভক্তদের উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৫:০৭:৩৬:পূর্বাহ্ন  |  ৪০৪ বার পঠিত
লাল-সবুজের জার্সিতে নেইমার, ভক্তদের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের তারকা নেইমারের হাতে এবার দেখা গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী এক বাংলাদেশির মাধ্যমে তার কাছে পৌঁছে যায় লাল-সবুজের এই জার্সি। জার্সিটি হাতে নিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবিও তুলেছেন ব্রাজিলিয়ান এই তারকা।

শনিবার (১৭ এপ্রিল) ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় প্রবাসী বাংলাদেশি শাহনূর রোমেন নেইমারের হাতে জার্সিটি তুলে দেন।

রোমেন জানান, তিনি এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলে বসবাস করছেন এবং ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন। বিশেষ করে ক্রীড়া ফটোগ্রাফিতেই বেশি সক্রিয় তিনি। সান্তোসের অনুশীলন মাঠে মিডিয়া সেশনের সময় তিনি নেইমারের হাতে জার্সিটি তুলে দেন।

অনেকদিন ধরেই দেশে ফেরা হয়নি রোমেনের। আরেক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় জার্সিটি ব্রাজিলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নেইমারের কাছে পৌঁছে দিতে সক্ষম হন তিনি।

রোমেনের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে আলোচিত হওয়ায় নেইমারের বাংলাদেশ সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে। বাংলাদেশের জার্সি পেয়ে তিনি আনন্দিত হন এবং জানেন যে বাংলাদেশে তার ও ব্রাজিল দলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪