| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিফ হুইপকে ব্ল্যাকমেইল চেষ্টার মামলায় আসামি নাসিম কারাগারে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০২:৪৫:০৩:পূর্বাহ্ন  |  ৫৯৫ বার পঠিত
চিফ হুইপকে ব্ল্যাকমেইল চেষ্টার মামলায় আসামি নাসিম কারাগারে

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) রায়হানুর রহমান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে।

শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রোববার (১৯ এপ্রিল) জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিফ হুইপকে উদ্দেশ্য করে একটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। এ ঘটনায় মো. নজরুল ইসলাম গুলশান থানায় অভিযোগ দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকায় অবস্থানকালে বাদী একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেখতে পান। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শের-ই-বাংলা নগর এলাকা থেকে হাসান নাসিমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪