| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুর এনসিপিতে নতুন দায়িত্ব, আবু রেজা সদস্যসচিবের দায়িত্বে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ০৪:৫০:৫৮:পূর্বাহ্ন  |  ৪৩৫ বার পঠিত
রংপুর এনসিপিতে নতুন দায়িত্ব, আবু রেজা সদস্যসচিবের দায়িত্বে

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২ ডিসেম্বর গঠিত রংপুর জেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব প্রদান করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪