| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৯:৩৮:৫২:অপরাহ্ন  |  ২৮৩৩ বার পঠিত
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র‍্যাবের অভিযান

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র‍্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

শনিবার (৯মে) রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে অবৈধ কারাখানায় অভিযান চালানো হয়।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সিগারেট উৎপাদনের জন্য ব্যবহৃত ৫টি মেশিন উদ্ধার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ নকল সিগারেট, কাঁচামাল ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে জানায়নি র‍্যাব।

অভিযানের বিষয়ে গোডাউনের মালিক হাবিব মাস্টার জানান, প্রায় দেড় মাস আগে শাকিল নামে এক ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় গোডাউনটি ভাড়া দেন তিনি। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল, এমন বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন। তিনি বলেন, আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওই দিকে খুব একটা যাওয়া হয় না। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান কিছু জানেন না বলে জানিয়েছেন।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প সূত্র জানিয়েছে, জব্দকরা মালামাল ও কারখানার বিষয় নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।  

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪