| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের ১১টি পরীক্ষার খাতা

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৩:৩৩:১৭:পূর্বাহ্ন  |  ৬৮৬ বার পঠিত
ঠাকুরগাঁও সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের ১১টি পরীক্ষার খাতা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের বড় মাঠ এলাকার একটি সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি উত্তরপত্র পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ মে) সকালে বড় মাঠের উত্তর-পশ্চিম কোণ সংলগ্ন সড়কের ধারে স্থানীয়রা ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাতাগুলো দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, এগুলো সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার উত্তরপত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে খাতাগুলো অবহেলায় পড়ে ছিল এবং কিছু অংশ বাতাসে ছড়িয়ে পড়েছিল। পরে স্থানীয়রা খাতাগুলো সংগ্রহ করে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।

খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাস্থলে ভিড় করেন। গুরুত্বপূর্ণ পরীক্ষার নথি এভাবে উন্মুক্ত স্থানে পড়ে থাকায় পরীক্ষার খাতা সংরক্ষণ, নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে এটিকে প্রশাসনিক অব্যবস্থাপনা হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়দের অভিযোগ, পরীক্ষার মতো সংবেদনশীল নথি সঠিকভাবে সংরক্ষণ না হলে শিক্ষাব্যবস্থার ওপর আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের শনাক্তের দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কীভাবে পরীক্ষার খাতাগুলো সড়কের পাশে এলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, পরীক্ষার উত্তরপত্র ব্যবস্থাপনায় আরও কঠোর নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪