| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদের পুকুর পরিষ্কারে নেমে প্রাণ গেল যুবকের

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৮:৫৩:৩৬:অপরাহ্ন  |  ৫৮৯৫ বার পঠিত
মসজিদের পুকুর পরিষ্কারে নেমে প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিদি: নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে

রোববার (১০ মে) দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কার করতে আরিফুল ইসলামসহ আরও একজন পানিতে নামেন। একপর্যায়ে পুকুর পরিষ্কারের সময় আরিফুল পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দাখিল করা হয়েছে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪