| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৭:৩২:২০:অপরাহ্ন  |  ১৫০০৩ বার পঠিত
জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল, জেলা বিসিডিএস সভাপতি রেজাউল করিম, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, ম্যানেজার ফোরামের সদস্য মাইনুল ইসলাম ও জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।

বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসপাতালের দালাল বিরোধী অভিযানের সময় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের যাচাই বাছাই ছাড়াই আটক করা হয়েছে, যা দুঃখজনক। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। যদি এর পুনরাবৃত্তি ঘটে তাহলে কঠোর আন্দোলনসহ সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪