| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৮:২০:১৬:অপরাহ্ন  |  ৩৪৫২ বার পঠিত
সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

সিলেট প্রতিনিধি: প্রতিবছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে ন্যায্য মূল্য না পাওয়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। কওমি মাদ্রাসা ও দেশের চামড়া শিল্পের প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১১ মে) দুপুরে সিলেটে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশীয় বাজারে সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। বছরের পর বছর একই সমস্যার সম্মুখীন হওয়ায় প্রতিবাদস্বরূপ এবার চামড়া সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, দেশে কোরবানির পশুর মোট চামড়ার প্রায় ৭০ শতাংশ সংগ্রহ করে কওমি মাদ্রাসাগুলো। ঈদুল আজহায় সংগৃহীত এসব চামড়া বিক্রির অর্থ দিয়ে মাদ্রাসাগুলোর বার্ষিক ব্যয়ের একটি বড় অংশ নির্বাহ করা হয়। চামড়া সংগ্রহ বন্ধ রাখার সিদ্ধান্তে মাদ্রাসাগুলো আর্থিক সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সরকার বিভিন্ন সময়ে চামড়া শিল্প রক্ষায় নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সিলেট কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মাওলানা মুস্তাক আহমদ খান বলেন, “চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া এবং চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ না থাকায় আমরা এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪