| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৬:২৯:৫১:পূর্বাহ্ন  |  ১৬৮৮৩৭৫ বার পঠিত
ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ছবির ক্যাপশন: হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন । এই স্টেশনটি তেল আবিব থেকে বিরসেবা–ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ ।

এক বিবৃতিতে বিরসেবা পৌরকর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বিরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কসংকেত বেজে ওঠে।

ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। মেগান অ্যাডম বলেছে, হামলায় কেউ হতাহত হয়নি।



.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪