| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১১:৫২:৫২:পূর্বাহ্ন  |  ১১৪৪ বার পঠিত
৮ বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ বিচারপতি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের অধস্তন আদালতসমূহের কার্যক্রম তদারকিতে আট বিভাগের জন্য গঠিত মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আটটি বিভাগের অধীন আদালতগুলো কার্যকরভাবে তদারকির লক্ষ্যে পৃথকভাবে ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির নেতৃত্বে হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু জেলার ওপর তাদের তদারকির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

একই সঙ্গে এসব কমিটির কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ জন কর্মকর্তাকেও সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটি অনুযায়ী, বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন শেখ মো. জাকির হোসেন। রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) দায়িত্বে রয়েছেন মো. হাবিবুল গনি।

ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) দায়িত্ব দেওয়া হয়েছে জে বি এম হাসান-কে। খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) দায়িত্বে আছেন মো. মুজিবুর রহমান মিয়া এবং খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) দায়িত্ব পেয়েছেন মো. জাফর আহমেদ।

ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা) দায়িত্বে রয়েছেন রাজিক আল জলিল। ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) দায়িত্ব দেওয়া হয়েছে ফাতেমা নজীব-কে।

চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) দায়িত্বে আছেন এস এম কুদ্দুস জামান। রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) দায়িত্ব পেয়েছেন শশাঙ্ক শেখর সরকার।

চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদ সোহেল-কে। রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) দায়িত্বে রয়েছেন সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) দায়িত্ব দেওয়া হয়েছে কে এম হাফিজুল আলম-কে। আর সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) দায়িত্ব পেয়েছেন মো. আতাবুল্লাহ।

এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি প্রথমবারের মতো আট বিভাগের জন্য ৮ জন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেন। পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে ১৩ জন করা হয়। সর্বশেষ গত বছরের এপ্রিলে এ কমিটি পুনর্গঠন করা হয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪