| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১১:৫৮:৪৪:পূর্বাহ্ন  |  ১১২০ বার পঠিত
সিলেটে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর।

শনিবার (২ মে) সকালে তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন। পরে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন-এর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে একই স্থানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪