| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে বাড়ছে হামের প্রকোপ

২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১২ শিশুর

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৬:৫০:১০:অপরাহ্ন  |  ৩০২১ বার পঠিত
২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১২ শিশুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হাম রোগ নিশ্চিত হওয়া গেছে। বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। এ নিয়ে গত দুই মাসে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৬ হাজার ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চারজনের মৃত্যু হওয়ায় চলতি সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। একই সঙ্গে জনসমাগমস্থলে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪