| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৭:১৪:৫৭:অপরাহ্ন  |  ৯৬৭ বার পঠিত
মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা  আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এই প্রথম নিজ জেলা মাগুরায় শুভাগমন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে কেন্দ্রিয় মহিলাদল নেত্রী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে এক বিশাল গণসংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপি, উপজেলা মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার (১৫ মে) সকালে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রিয় নেত্রীকে বরণ করতে সকাল ১০ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত মাগুরার প্রবেশদ্বার ওয়াপদা বাজার মহাসড়ক ও কামারখালী গড়াই সেতুর প্রবেশদ্বারে শতশত নেতাকর্মীরা ব্যানার, ফেসটুন ও  ফুলের ঢালাসহ  রঙিন সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে থাকে।  বেলা ১১ টার দিকে নেত্রী কাঙ্খিত স্থানে পৌছামাত্রই দলীয় নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে তাকে বরণ করতে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।  

এর পরপরই দলীয় নেতাকর্মীরা তাকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন গাড়ী বহরে করে শ্রীপুর উপজেলা সদরের বিজয় গণসংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। 

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক  আশরাফুল ইসলাম নালিম,  সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদারসহ উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক  ফরিদ,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহবায়ক খলিফা রুমানুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মু্সী িয় াসিন আলী সোহেলসহ সকল অঙ্ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও নেতাকর্মীদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হয়ে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী আবেগে আপ্লুত হয়ে বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষ আমাকে যেভাবে ভালবাসা দেখিয়েছে তা কোনদিনও ভোলার নয়। এ ভালবাসা সারাজীবন ইতিহাস হয়ে থাকবে। মাগুরা-শ্রীপুর উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতা-কর্মীদেরকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। সেইসাথে তিনি মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এর সাথে সমন্বয় রেখে মিলেমিশে শ্রীপুরকে পৌরসভা ও একটি আধুনিক হাসপাতাল স্থাপনসহ রাস্তা,ঘাট উন্নয়নের ঘোষনা দেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪