| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে ৮৭ যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ২ লাখ ৩৪ হাজার টাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ২০:১৮:০৫:অপরাহ্ন  |  ৪৩৮ বার পঠিত
নরসিংদীতে ৮৭ যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা ২ লাখ ৩৪ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। একই অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে দুই পেশাদার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ নভেম্বর) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১৬টি চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি মোটরসাইকেল আটক, পাঁচটি প্রাইভেটকারসহ মোট ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

থানাভিত্তিক অভিযানের মধ্যে নরসিংদী মডেল থানা-পুলিশ তিনটি চেকপোস্ট পরিচালনা করে তিনটি মোটরসাইকেল আটক, পাঁচটির বিরুদ্ধে মামলা এবং ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। মাধবদী থানা-পুলিশ আটটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে দুই হাজার টাকা, পলাশ থানা-পুলিশ চারটির বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা এবং শিবপুর থানা-পুলিশ ১১টির বিরুদ্ধে মামলা করে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ ছাড়া মনোহরদী থানা-পুলিশ একটি মোটরসাইকেল আটক, ১১টির বিরুদ্ধে মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। বেলাব থানা-পুলিশ পাঁচটির বিরুদ্ধে মামলা করে ২৩ হাজার টাকা এবং রায়পুরা থানা-পুলিশ চারটির বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। জেলা ট্রাফিক বিভাগ দুটি মোটরসাইকেল আটক, পাঁচটি গাড়ি ও ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করে।

অন্যদিকে, গত ১৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার মরজাল এলাকার মেসার্স আমিন এন্টারপ্রাইজ পাম্পে অভিযান চালিয়ে দুই পেশাদার অপহরণকারীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহমদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩২) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে রায়হান মিয়া (৩০)।

অভিযানকালে তাঁদের হেফাজত থেকে একটি কালো রঙের পুরোনো প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৩৪১) এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪