বেলাবো(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে সন্ত্রাস দমন আইনের মামলায় নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ।
শনিবার (১৬ মে) বেলাবো থানাধীন বারৈচা বাসস্ট্যান্ড এলাকার লাবিবা বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদেক মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে। তিনি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পরিচালিত বিশেষ অভিযানের সময় তাকে আটক করা হয়।
বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নারায়ণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু