| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদীয়ারচাঁদ খালে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

উধাও তিন শতাধিক গাছ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০১:০৬:৪৪:পূর্বাহ্ন  |  ৪০০৭ বার পঠিত
নদীয়ারচাঁদ খালে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদীয়ারচাঁদ খালের দুই পাড়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় ১০ হাজার গাছ রোপণ করেছিল ফরিদপুর বন বিভাগ। এসব গাছের দেখভাল ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ‘নদীয়ারচাঁদ সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটি’।

সম্প্রতি খাল খনন কার্যক্রমের সময় ক্ষতিগ্রস্ত গাছ কাটার অনুমতি দেয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, কাটা গাছের মূলকাণ্ড বন বিভাগের নার্সারিতে জমা দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে—এই সুযোগে প্রায় তিন শতাধিক গাছ কেটে লোপাট করেছে সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার দিনে বিপুল পরিমাণ গাছ কাটা হলেও বন বিভাগের নার্সারিতে জমা পড়েছে মাত্র দুটি গাছের মূলকাণ্ড। বাকি গাছগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী বন বিভাগের নার্সারির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, মেজাজ খারাপ আছে —এ কথা বলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে খালের অপর পাশ থেকেও স্থানীয়দের গাছ কাটতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে এক ব্যক্তি দাবি করেন, গাছগুলো তাদের ব্যক্তি মালিকানাধীন জমিতে লাগানো। তবে স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ গাছই খালের পাড়জুড়ে সরকারি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বেড়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক বনায়নের গাছ কাটা ও গাছ গায়েব হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে বন বিভাগের নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪