| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটক বাংলাদেশি নাগরিক বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৩:০১:৫৬:পূর্বাহ্ন  |  ৩০৩৬ বার পঠিত
আটক বাংলাদেশি নাগরিক বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি: ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত কার্ড দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া বাংলাদেশি নাগরিক আতাউস সামাদ আতু (৪৪) একদিন পর বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৬ মে) বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। পরবর্তীতে পুলিশ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

আটক আতাউস সামাদ আতু দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, আতাউস সামাদ আতু শুক্রবার হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল ভারতে থাকা বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া। পরে বিষয়টি বিএসএফের নজরে এলে তারা তাকে আটক করে।

পরে বিএসএফ এ বিষয়ে বিজিবিকে অবহিত করে। শনিবার বিকেল ৫টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ওসি জাকির হোসেন বলেন, বিএসএফের হাতে আটক আতাউস সামাদকে বিজিবি থানায় হস্তান্তর করে। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪