| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৫:২৯:৩১:পূর্বাহ্ন  |  ১৯০৩ বার পঠিত
সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) বাগেরহাটের চিতলমারী উপজেলার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। গত ১১ মে রাত ৩টার দিকে সাকিল তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ভয়ে ও লজ্জায় বিষয়টি কয়েক দিন গোপন রাখেন ভুক্তভোগী।

পরে মেয়েসহ স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ তাকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪