| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৮:২৭:৪৩:পূর্বাহ্ন  |  ৬১৩ বার পঠিত
মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরের বেড়ার নিচে মাটি খুঁড়ে প্রবেশ করে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, শুক্রবার রাতে তার মা ছোট ভাইকে নিয়ে নদীতে চিংড়ির রেনু আহরণে যান। সে সময় তিনি টিনশেড ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি ঘরে ঢুকে তাকে জিম্মি করে নির্যাতন শুরু করে।

নির্যাতিতার ভাষ্য, বাধা দিলে অভিযুক্তরা তার গলায় ধারালো বঁটি ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তিনি চিৎকার করে প্রতিরোধের চেষ্টা করেন এবং একজনকে আঘাত করে জানালা খুলে চিৎকার দেন। পরে তার চাচা-চাচি এগিয়ে এলে অভিযুক্তরা দরজা খুলে পালিয়ে যায়।

নির্যাতিতা শিক্ষার্থীর চাচি জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের বেড়ার নিচে মাটি খোঁড়া দেখতে পান। পরে তরুণী তাদের জানান, তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪