বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে সুমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিচতলায় ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোঃ ইমদাদুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারৈচা বাজারের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী মোঃ তায়েব উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন সমাধান বাংলাদেশের পরিচালক আব্দুস সাদেক।
এ সময় নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসানসহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বহুজাতিক ও দেশীয় বালাইনাশক কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, নরসিংদী জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে পেস্টিসাইড অফিসাররা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই কার্যালয় স্থাপনের ফলে সংগঠনের সকল সদস্যের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে কৃষকদের মাঝে ভেজালমুক্ত ও মানসম্মত বালাইনাশক সঠিক নিয়মে ব্যবহারে সচেতনতা তৈরিতে এই সংগঠন আরও কার্যকর ভূমিকা পালন করবে।
কার্যালয় উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও দেশের কৃষিখাতের সমৃদ্ধি এবং সংগঠনের সকল সদস্যের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন