| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে নিজস্ব জায়গায় গরুর হাটের অস্থায়ী ইজারার দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ০৭:৪৬:৩৫:পূর্বাহ্ন  |  ৫৯৩৪৮৭ বার পঠিত
সিরাজগঞ্জে নিজস্ব জায়গায় গরুর হাটের অস্থায়ী ইজারার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ উল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জে নিজস্ব জায়গায় গরুর হাটের অস্থায়ী ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসক কার‌্যালয় প্রাঙ্গনে মানববন্ধন শেষে স্মারকলিপি জমা দেওয়া হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক চারলেনে উন্নিতকরার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহি শালুয়াভিটা গরুর হাট উচ্ছেদ করা হয়। এরপর স্থানীয়রা নতুন করে হাট স্থাপনের জন্য নিজেদের জমি জেলা প্রশাসন বরাবর রেজিস্ট্রি করে দেয়। কিন্তু সেই স্থানটি এখনো হাট-পেরিফেরিভুক্ত করে হাট স্থাপন ও ইজারা দেওয়া হয়নি। এই সুযোগে একটি মহল ইজারাবিহীন হাট পরিচালনা করছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, যানজট সৃষ্টি হচ্ছে সড়কে।

অতিদ্রুত অবৈধ এই হাট উচ্ছেদ ও ঈদ উল আযহায় কোরবানির পশু কেনাবেচার সুবিধার্থে এলাকাবাসির প্রদানকৃত জমিতে হাট বসানোর অনুমোদন এবং অস্থায়ী ইজারা প্রদানের দাবি জানান বক্তারা।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪