| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঋণের চাপে অটোরিকশা চালকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১০:২৮:২২:পূর্বাহ্ন  |  ৫৯৩০৮৪ বার পঠিত
ঋণের চাপে অটোরিকশা চালকের আত্মহত্যা

রিপোর্টার্স ডেস্ক: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় ঋণের চাপে মো. শাহাদাত হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন চামুড্ডা পূর্বপাড়া এলাকার জনি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে কোনো এক সময়ে শাহাদাত নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতের পরিবারের দাবি, শাহাদাত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং পাওনাদারদের চাপের কারণে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের কারণে তৈরি হওয়া মানসিক চাপ ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) এহতেশাম তালুকদার রবিবার (১৭ মে) সকালে মানবকন্ঠকে জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪