| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় জাল টাকাসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১০:৩৪:৪০:পূর্বাহ্ন  |  ৫৯৩০৩৯ বার পঠিত
গাইবান্ধায় জাল টাকাসহ আটক ১

রিপোর্টার্স ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৭ মে) দুপুরে কামারজানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিয়াজুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, রোববার দুপুরে কামারজানি বাজারের ‘ইসলাম বস্ত্রালয়’ থেকে একটি গামছা কিনে ১ হাজার টাকার একটি নোট দেন রিয়াজুল। নোটটি দেখে দোকানির সন্দেহ হলে তিনি তা যাচাই করেন এবং জাল হিসেবে শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন রিয়াজুলকে আটক করেন।

খবর নিয়ে জানা যায়, এর আগে তিনি বাজারের একটি পানের দোকান ও একটি মুদি দোকানেও ১ হাজার টাকার জাল নোট দিয়ে কেনাকাটা করেছেন। পরে তার মানিব্যাগ তল্লাশি করে ১ হাজার টাকার পাঁচটি জাল নোটসহ মোট ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, পবিত্র ঈদুল আযহা সামনে রেখে জাল টাকা কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শহরের কাপড় বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও সাধারণ বাজারগুলোতে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জাল টাকার বিস্তার রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪