| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১০:৫৫:২০:পূর্বাহ্ন  |  ৫৯৩৯৮৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দিশা দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে। দিশা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাবরা জিনেশ্বরী এলাকার বাসিন্দা এবং নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস আগে পারিবারিক অভাব-অনটন ও অবহেলার কারণে দিশা তার নানার বাড়িতে এসে থাকতে শুরু করে।  রোববার দুপুরে খাওয়া-দাওয়া শেষে সে নিজ কক্ষে যায়। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে নামিয়ে আনেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়।

দিশার নানা কামিনি দেবনাথ থানায় দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেন, তাঁর নাতনির মৃত্যু আত্মহত্যাজনিত বলে তাঁদের ধারণা।

এ বিষয়ে মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪