| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ৫৩ লিটার চোলাই মদ ও ইয়াবা জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১১:০৩:০৬:পূর্বাহ্ন  |  ৫৯৩৯৩৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৫৩ লিটার চোলাই মদ ও ইয়াবা  জব্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর উপজেলায় পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদকদ্রব্য, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে রুহিয়া থানার ঢোলারহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় বয়লা মার্ডি (৪০) ও তাঁর স্ত্রী লক্ষী হেমব্রমকে (২৮)। তাঁদের বাড়ি সদর উপজেলার আকচা ইউনিয়নের কনপাড়া এলাকায়।

রুহিয়া থানার পুলিশ জানায়, পাঁচটি জ্যারিকেন ও কোমল পানীয়ের বোতলে রাখা চোলাই মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির টাকা ও একটি পুরোনো ভ্যান জব্দ করা হয়েছে। 

এদিকে একই রাতে সদর উপজেলার দক্ষিণ বঠিনা এলাকায় পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে মানিক চন্দ্র রায় (৩২) ও নেপাল চন্দ্র রায়কে (৪৩) আটক করা হয়। তাঁদের বাড়ি সদর উপজেলার ফারাবাড়ী এলাকায়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

রুহিয়া থানার উপ পরিদর্শক মোত্তালেব প্রধান ও ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) গোলাম রসূল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪