| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাবোয় ৫ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৩:৪৫:০৮:অপরাহ্ন  |  ৫৯৩৪৯১ বার পঠিত
বেলাবোয় ৫ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৭ মে) বেলাবো থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ধৃত আসামিদের পৃথক ভ্রাম্যমাণ আদালত মামলার মাধ্যমে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে বাজনাবো গ্রামের মৃত কামরুজ্জামান খন্দকারের ছেলে মো. জাকির হোসেন খন্দকার (৫৬) ৫ দিনের কারাদণ্ড, বেলাবো গাংকুলপাড়া এলাকার মিয়ার উদ্দিনের ছেলে পিয়ার আলী (৪৫) ৩ মাসের কারাদণ্ড এবং বেলাবো টেকপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৬) ১০ দিনের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বউবাজার এলাকার সাদেক মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৮) এবং একই এলাকার শাহ আলমের ছেলে বিজয় আহম্মেদ জয় (২০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ৫ আসামিকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে বেলাবো থানা পুলিশের এ কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪