| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাশবাড়ীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০৩:২৫:৫০:পূর্বাহ্ন  |  ৫৫২৪৭ বার পঠিত
পলাশবাড়ীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪