| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচেনি কেউ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ০৮:২৮:৩৫:পূর্বাহ্ন  |  ৪০৮ বার পঠিত
শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচেনি কেউ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই একে একে মারা যায় নবজাতক পাঁচ শিশুই। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৮ মে) বিকেলে ঢাকার একটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন জান্নাতি বেগম। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার জান্নাতি বেগম অসুস্থতা অনুভব করলে প্রথমে তাকে যশোরের একটি বেসরকারি ক্লিনিক— একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকেলে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই একে একে সব নবজাতকের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবজাতকদের দাফন সম্পন্ন করা হয়।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম ও তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪