| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৪:৪৯:১৩:অপরাহ্ন  |  ১৩০ বার পঠিত
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মঙ্গলবার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।

সকালে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

পরে বেলুন ও পায়রা উড়িয়ে তিনদিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে।

মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪