| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৪:৫৬:২৪:অপরাহ্ন  |  ১২১ বার পঠিত
তারাকান্দায় ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাকান্দা প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে তারাকান্দা-শেরপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জনসচেতনতা, সেমিনার, গণশুনানি, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ প্রমুখ।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সামিউল, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদসহ তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলার সেরা তিনজন করদাতা এবং তিনটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে সেরা কর গ্রহীতা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ভূমিসেবা মেলা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আগামী ২১ মে পর্যন্ত ভূমিসেবা মেলা সপ্তাহ চলবে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪