| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৬:১৭:৩৬:অপরাহ্ন  |  ১০১ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো— আরাফাত (১১), পিতা মিন্টু এবং নূর মোহাম্মদ (১০), পিতা রাজু আহম্মেদ। তারা সম্পর্কে আপন দুই ভাই এবং একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরাফাতের নানা তাদের পুকুরের পাশে খেলতে দেখেছিলেন বলে ধারণা করেন, তারা পুকুরে পড়ে যেতে পারে।

পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪