| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৬:২৬:০২:অপরাহ্ন  |  ৮৮ বার পঠিত
বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক

বগুড়া প্রতিনিধি: বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন।

মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে গত সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসিচব মো. রবিউল ইসলামের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপন জারির পরদিন সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত পত্রের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের স্বাক্ষর করা এক সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪