| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, অপসারণ ২২ স্থাপনা

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৭:৩১:০৭:অপরাহ্ন  |  ৮৯ বার পঠিত
শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, অপসারণ ২২ স্থাপনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও হেতামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২২টি কাঁচা, আধাপাকা ও পাকা স্থাপনা অপসারণ করা হয়েছে।

সওজ সূত্রে জানা যায়, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলিকরণ এবং যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর নির্মিত দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে এস্কাভেটর দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেন। পরে উচ্ছেদকৃত স্থাপনার মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৪৩ হাজার টাকায় মালামাল ক্রয় করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে।

এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক সহযোগিতা দেয় শৈলকুপা থানা পুলিশের একটি দল।

সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, “আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণের জন্য সড়ক প্রশস্ত করা হচ্ছে। এ জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজ ১ দশমিক ০৭ একর জমি দখলমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সড়ক প্রশস্ত করে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করা হবে, যাতে যান চলাচল আরও নিরাপদ হয়।”

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪