| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৭:৩৬:৫৭:অপরাহ্ন  |  ৮৯ বার পঠিত
ভাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং সুধী সমাজের প্রতিনিধিরা।

র‌্যালির নেতৃত্ব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম।

ভূমি অফিস সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান ও ফারদিন আহমেদ।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন ও অটোমেশন নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সেবা পাবে। একই সঙ্গে ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানিও কমে আসবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪