| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৮:০২:১০:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
মোল্লাহাটে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা মেলা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি ও মেলায় উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবাগ্রহীতারা অংশ নেন।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল কার্যক্রম চালু করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা সেবা এখন সহজেই পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের হয়রানি কমছে এবং দ্রুত সেবা নিশ্চিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ভূমি সংক্রান্ত সেবায় জনগণের ভোগান্তি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অনলাইন সেবাগুলো ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোসা. সাদিয়া সুলতানা বলেন, “ভূমি অফিসকে আরও জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনগণকে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলায় জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪