| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পিএসসির সংস্কার কার্যক্রম শীর্ষক সেমিনার

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৮:২৩:৩০:অপরাহ্ন  |  ১১৭৯ বার পঠিত
কুষ্টিয়ায় পিএসসির সংস্কার কার্যক্রম শীর্ষক সেমিনার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় গতিশীল ও আধুনিক কমিশন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) গঠনে চলমান সংস্কার কার্যক্রম শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের  আয়োজন করা হয়। এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল- ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. আসাদুজ্জামানের (এনডিসি) সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।  সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের বিসিএস ক্যাডারের কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, পিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিএসসিতে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এজন্য ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যেই বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে।  তিনি আরোও বলেন, আগামীতে মৌখিক পরীক্ষার নাম্বার আরো কমানো যায় কিনা সেই চিন্তা ভাবনাও চলছে। প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কারণে এখন আর অতীতের মত বিসিএসসহ পিএসসির অধীনে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয় সেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ থাকছে না।

সেমিনারে অংশগ্রহণকারী সকলে  গতিশীল ও আধুনিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠনে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।ত

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪