| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৮:৩০:১১:অপরাহ্ন  |  ১০৮৫ বার পঠিত
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দাগনভূঞায় বিক্ষোভ

দাগনভূঞা প্রতিনিধি: ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বাদ আছর দাগনভূঞা পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি ইউসুফ কাছেমী। সঞ্চালনা করেন মাওলানা মহিউদ্দীন ইউসুফ।

সভাপতির বক্তব্যে মুফতি ইউসুফ কাছেমী বলেন, “ভারতের নির্বাচন-পরবর্তী সময়ে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন ও হামলার ঘটনা ঘটছে, তা মানবাধিকার পরিপন্থী। মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদ ভাঙচুর, কোরবানি পালনে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা গভীর উদ্বেগজনক।”

তিনি এসব ঘটনার বিচার দাবি করে ভারত সরকারকে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন কৌশল্যা ইসলামিয়া মাদরাসার মাওলানা সাঈদুর রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন, এনায়েতপুর নূরুল উলূম মাদরাসার মাওলানা জালালুদ্দিন ফারুক, সিলোনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহীম, মাওলানা ডা. আব্দুল মতিন, মাওলানা ইসমাইল, মুফতি কামরুল হাসান, মাওলানা আতিকুল্লাহ আল মামুন, মুফতি আতাউল্লাহ সিরাজী, মাওলানা হেদায়েত উল্লাহ ও মাওলানা জালালুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক আচরণ ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তারা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪